Video

কাতারের রাজধানী দোহায় ‘কাতার বাংলাদেশ শেফ কমিউনিটি’র আত্মপ্রকাশ | Channel i USA News

Watch on YouTube

কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশি রন্ধনশিল্পীদের পেশাগত উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশি রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘কাতার বাংলাদেশ শেফ কমিউনিটি’। দোহায় আয়োজিত এক আনন্দঘন মিলনমেলার মধ্য দিয়ে এই সামাজিক ও পেশাদার সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি কাতারের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে কর্মরত বাংলাদেশি শেফদের কাজের সুযোগ বাড়াতে, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বিশ্বমঞ্চে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের ইতিবাচক ব্র্যান্ডিং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেছেন।