Video

নির্বাচনে রিপাবলিকানদের হারের অন্যতম কারণ কঠোর অভিবাসন নীতি: ডোনাল্ড ট্রাম্প| Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির অনাকাঙ্ক্ষিত পরাজয় ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর পর চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, নির্বাচনের আগে দল ও প্রশাসনের অহেতুক আগ্রাসী ও নেতিবাচক অভিবাসন সংক্রান্ত বার্তা প্রচারের কারণেই রিপাবলিকানদের এই হারের সম্মুখীন হতে হয়েছে। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের এই আত্মসমালোচনা ও নতুন প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন, রিপাবলিকান দলীয় সমীকরণ এবং নিউইয়র্কসহ প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ট্রাম্পের বিবৃতি, ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া এবং প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ প্রতিবেদন।