পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির পিটিআই সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রাদেশিক মন্ত্রী ফজল শাকুর খানকে অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্য দিবালোকে অপহরণ করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পেশোয়ার মোটরওয়ে ও এর আশেপাশের এলাকায় সশস্ত্র ও মুখোশধারী ব্যক্তিরা তাঁর গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি চালিয়ে তাঁকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর স্টাফ ও দলীয় নেতারা। এই ন্যাক্কারজনক ঘটনাকে গণতন্ত্র ও সংবিধানের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে পিটিআই নেতৃত্ব। দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও তীব্র প্রতিবাদের জন্ম দেওয়া এই হাই-প্রোফাইল অপহরণের ঘটনা নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


