Video

পবিত্র মক্কা-মদিনা ও সৌদির নিরাপত্তা চুক্তি: অনুমোদন দিল তুরস্ক ও পাকিস্তান | Channel i USA News

Watch on YouTube

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্ব। পবিত্র স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌদি আরবের আকাশ সীমা প্রতিরক্ষায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে আঙ্কারা ও ইসলামাবাদ। এই চুক্তির আওতায় সৌদির পবিত্র নগরীগুলোর সুরক্ষায় তুরস্কের উন্নত বায়রাক্টার ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং পাকিস্তানের বিশেষ সামরিক বাহিনী ও আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ মোতায়েন করা হবে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, মুসলিম বিশ্বের প্রধান তিন সামরিক শক্তির ঐতিহাসিক এই সমন্বয় এবং ভূ-রাজনৈতিক প্রভাব নিয়ে বিশেষ প্রতিবেদন।