যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য শপথ গ্রহণ ও পরিচিতি সভা। মিশিগানের স্থানীয় একটি কমিউনিটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ পাঠ করানোর পাশাপাশি প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ, স্থানীয় কমিউনিটির সার্বিক কল্যাণ ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


