নিউ ইয়র্ক গভর্নর নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে এসে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। নির্বাচনী প্রচার সভায় ডেমোক্র্যাটিক প্রার্থী ও বর্তমান গভর্নর কেথি হোকুলকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ‘পুতুল’ বলে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান প্রার্থী ও নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যান। ব্রুস ব্ল্যাকম্যান অভিযোগ করেন যে, কেথি হোকুল মেয়রের কট্টর ও উদারনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং অপরাধ নিয়ন্ত্রণ ও অভিবাসন নীতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট গভর্নর কেথি হোকুল এই আক্রমণকে প্রত্যাখ্যান করে আইন-শৃঙ্খলা রক্ষা এবং গণনিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে কড়া জবাব দিয়েছেন।


