মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করে আলাস্কার ডেমোক্র্যাট কংগ্রেসপ্রার্থী মেরি পেল্টোলার কঠোর বিচার এবং নির্বাচন থেকে তাঁর প্রার্থিতা বাতিলের জোরালো দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ও তাঁর রিপাবলিকান সহযোগীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণা ও অর্থায়নে গুরুতর অসচ্ছতা এবং বেআইনি পদক্ষেপ গ্রহণ করেছেন মেরি পেল্টোলা। মার্কিন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই আলাস্কা কংগ্রেসীয় আসনে ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান ও বক্তব্য নির্বাচন ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনার জন্ম দিয়েছে।


