Video

স্কুল শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার | Channel i USA News

Watch on YouTube

কুয়েতের সাদ আল-আবদুল্লাহ এলাকায় একটি আবাসিক বাড়ির ভেতর অননুমোদিত মুদি দোকান পরিচালনা এবং স্কুল শিক্ষার্থীদের কাছে অবৈধভাবে ই-সিগারেট (E-Cigarettes) ও তামাকজাত পণ্য বিক্রির অভিযোগে ৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর কুয়েত পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ই-সিগারেট, তামাকের প্যাকেট এবং নগদ ১,৭২২ কুয়েতি দিনার জব্দ করা হয়। ফোন ও হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে কিশোর শিক্ষার্থীদের হাতে ই-সিগারেট তুলে দেওয়া চক্রের মূল কার্যক্রম এবং স্থানীয় আইনি কঠোরতা নিয়ে বিস্তারিত প্রতিবেদনে।