সংযুক্ত আরব আমিরাতে পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ উদযাপিত হয়েছে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় ও বিভিন্ন দেশের পুণ্যার্থীদের সমাগমে আয়োজিত এই অনুষ্ঠানে বুদ্ধ পূজা, মহাসংঘদান, পঞ্চশীল গ্রহণ এবং বিশ্বশান্তি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজনীয় ভিক্ষুসংঘের উপস্থিতিতে দায়ক-দায়িকারা নিয়ম অনুযায়ী কঠিন চীবর দান করেন। মধ্যপ্রাচ্যের মাটিতে প্রবাসীদের নিজস্ব ধর্মীয় সংস্কৃতি ও কৃষ্টিকে সমুন্নত রাখার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অতিথিরা।


