মধ্যপ্রাচ্যে চলমান চরম অস্থিতিশীলতা ও যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৭ দফার একটি কঠোর শর্ত পেশ করেছে ইরান। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার এই প্রক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে উত্থাপিত শর্তগুলোতে সামরিক হস্তক্ষেপ বন্ধ এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের মতো দাবিগুলো জোরালোভাবে স্থান পেয়েছে। বৈশ্বিক কূটনীতিতে নতুন মোড় নেওয়া এই সংকট নিরসন এবং দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান কূটনৈতিক টানাপোড়েন নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


