Video

বিশ্বজুড়ে সংঘাতময় এলাকায় নারী ও শিশুদের মৃত্যু দ্বিগুণ বৃদ্ধি | Channel i USA News

Watch on YouTube

বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সশস্ত্র সংঘাত ও যুদ্ধাঞ্চলে বেসামরিক নাগরিকদের মধ্যে নারী ও শিশুদের প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন। জাতিসংঘের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের তুলনায় বর্তমানে যুদ্ধক্ষেত্রে প্রতি চারজন বেসামরিক প্রাণহানির মধ্যে একজনই নারী ও শিশু। গাজা, ইউক্রেন, সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোসহ বিভিন্ন দেশে জনবহুল এলাকায় আধুনিক ভারী অস্ত্র ও ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এই বেসামরিক হতাহতের ঘটনা জ্যামিতিক হারে বাড়ছে।