সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান ভয়াবহ সংঘাত নিরসনে এবং উত্তেজনার পারদ কমাতে মধ্যস্থতা ও কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা এবং এর জবাবে ইয়েমেনে বিমান হামলার মধ্য দিয়ে পরিস্থিতি চরম রূপ নেওয়ার পর ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে।


