Video

ভারতের সাথে জ্বালানি সহযোগিতা ও বাণিজ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ| Channel i USA News

Watch on YouTube

ভারত সফরের অংশ হিসেবে মুম্বাই ও গুজরাটের জামনগরে উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা, কৌশলগত বাণিজ্য ও প্রযুক্তিগত অংশীদারিত্ব জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশই চূড়ান্ত বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়। রিলায়েন্সের জামনগর রিফাইনারি পরিদর্শন ও আলোচনার পর জ্বালানি উৎসের বৈচিত্র্যায়ন, ভারী খনিজ তেল শোধন এবং আগামী তিন বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেছে ওয়াশিংটন ও নতুন দিল্লি।