Video

‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ ইসরায়েলের দখলদারিত্ব| Channel i USA News

Watch on YouTube

মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক সংঘাত, গাজায় মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক অস্থিরতার জন্য ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও একের পর এক আন্তর্জাতিক আইনি লঙ্ঘনকেই দায়ী করে যৌথ বিবৃতি প্রদান করেছে মুসলিম বিশ্বের চার গুরুত্বপূর্ণ দেশ—সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং মিসর। ইসলামিক সহযোগিতা সংস্থা ও আরব লীগের বিশেষ প্ল্যাটফর্মে যৌথভাবে উত্থাপিত এই কূটনৈতিক অবস্থানপত্রে দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার জোর দাবি জানিয়েছে। একই সাথে, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।