ইরানের সাথে চলা সামরিক সংঘাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৪,৭১০ কোটি ডলারে (৪৭.১ বিলিয়ন ডলার), যা আগের প্রাথমিক হিসাবের চেয়ে ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ও ইউএস সেন্ট্রাল কমান্ড মার্কিন কংগ্রেসের কাছে পাঠানো হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে দেখা যায়, ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পুনর্ভরণেই খরচের বড় অংশ চলে গেছে, যার পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলার। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে এই বিশাল আর্থিক ব্যয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।


