অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও পার্থের প্রবাসী বাঙালি সমাজ শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে মহাসমারোহে উদযাপন করলো ঐতিহ্যবাহী মহালয়া উৎসব। ‘বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের’ চণ্ডীপাঠের সুর, আনন্দমেলা, তর্পণ অনুষ্ঠান ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি হিন্দু সমাজ দেবী দুর্গার আবাহন জানায়। অস্ট্রেলীয় প্রবাসী কমিউনিটির উচ্ছ্বাস, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং দেবীপক্ষের বিশেষ আয়োজন দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।


