মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলে নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরি ও শক্তিশালী নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এই নজিরবিহীন সামরিক সমাবেশের কড়া প্রতিক্রিয়া জানিয়ে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, ইরান কোনো হামলার জন্য বসে থেকে অপেক্ষা করবে না; বরং যেকোনো আগ্রাসন বা হুমকির মুখে আগাম ও বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত তাদের সশস্ত্র বাহিনী।


