Video

২৮-২৯ ডিসেম্বর ঢাকায় ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২০’ | Channel i USA News

Watch on YouTube

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের সম্পৃক্ত করতে রাজধানী ঢাকার শেরাটন হোটেলে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬’। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ‘এনআরবি ওয়ার্ল্ড’-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে প্রায় ১,০০০ প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে প্রবাসী মেধা ও পুঁজিকে দেশের উন্নয়নে কাজে লাগানো, ব্যবসা-বাণিজ্য প্রসার, স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নতুন উদ্ভাবনের ওপর জোর দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়ে ৩ শতাংশ করা এবং বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের একক ডাটাবেজ তৈরির মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।