Video

মহাকাশ স্টেশন থেকে ভোট দিলেন ৩ মার্কিন নভোচারী | Channel i USA News

Watch on YouTube

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) অবস্থানরত তিন আমেরিকান নভোচারী—অনিল মেনন, জেসিকা ওয়াটকিন্স এবং লুক ডেলানি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপর থেকে ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। মহাকাশচারী অনিল মেনন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত শোয়ার ঘরটিকে ‘অস্থায়ী ভোটিং বুথ’ হিসেবে গড়ে তুলে ইলেকট্রনিক ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ভিডিও ও চিত্র শেয়ার করেন। নাসা-এর বিশেষ যোগাযোগ নেটওয়ার্ক এনক্রিপশনের মাধ্যমে টেক্সাসের হ্যারিস কাউন্টির নির্বাচন অফিসে এই সুরক্ষিত ভোট পৌঁছে দেয়। ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া মহাকাশ থেকে ভোটাধিকারের প্রক্রিয়া ও এর বিশেষ ব্যবস্থার বিস্তারিত নিয়ে রিপোর্ট।