Video

ইউক্রেনকে সমর্থনের জেরে ইটালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তি তথ্য ডার্ক ওয়েবে ফাঁস | Channel i USA News

Watch on YouTube

ইউক্রেনকে অব্যাহত সামরিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ার জেরে ইতালি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি -র ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস করেছে প্র-রুশ হ্যাকাররা। ৭ নভেম্বর ২০২৬ ইতালীয় কর্তৃপক্ষ জানায়, পররাষ্ট্রমন্ত্রী তাজানি এবং তাঁর পরিবারের গোপনীয় নথিপত্র ডার্ক ওয়েবের টর নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন তথ্যের বিনিময়ে অর্থ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে সাইবার অপরাধী চক্রটি। এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং জি-৭ জোটকে সাইবার নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া, রোম প্রসিকিউটর অফিসের তদন্ত এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সমীকরণ নিয়ে বিশেষ প্রতিবেদন।