Video

সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো বিশ্বের দ্রুততম জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস | Channel i USA News

Watch on YouTube

ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ও বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কে অবশেষে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ফ্লোরিডার ডেস্টিন-ফোর্ট ওয়ালটন বিচের উপকূলে মেক্সিকো উপসাগরের ১৮০ ফুট গভীরে জাহাজটিকে পরিকল্পিতভাবে নিমজ্জিত করা হয়। টাইটানিকের চেয়েও ১০৮ ফুট দীর্ঘ এই ঐতিহাসিক জাহাজটি ১৯৫২ সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির বিশ্বরেকর্ড গড়েছিল। ফ্লোরিডার ওকালুসা কাউন্টির তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৩০ লাখ ডলারের এই প্রকল্পের মাধ্যমে জাহাজটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবাল প্রাচীরে রূপান্তর করা হলো, যা সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং স্কুবা ডাইভিং পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করবে।