আন্তর্জাতিক বাজারে এভিয়েশন সুপ্রিম জেট ফুয়েলের রেকর্ড মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে এয়ারলাইন্স খাতে দেখা দিয়েছে তীব্র আর্থিক চাপ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে বিশ্বব্যাপী এভিয়েশন ফুয়েলের খরচ আকাশচুম্বী হওয়ায় এয়ারলাইন্সগুলো তাদের পরিচালনা ব্যয় সামলাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে টিকিটের ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে। বিমানসংস্থাগুলোর আন্তর্জাতিক জোট ও বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই প্রভাব সরাসরি সাধারণ বিমানযাত্রীদের ওপর পড়বে এবং আসন্ন ভ্রমণ মৌসুমে বিমান ভাড়া অতিরিক্ত ২০% থেকে ৩০% পর্যন্ত বাড়তে পারে। এয়ারলাইন্সগুলোর ফ্লাইটের সংখ্যা কাটছাঁট, ফুয়েল সারচার্জ আরোপ এবং সাধারণ যাত্রীদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশেষ বিশ্লেষণ।


