Video

বাংলাদেশ থেকে ফ্রান্সে খাদ্যপণ্য রপ্তানিতে শীর্ষ প্রতিষ্ঠান সিকে গ্রুপ | Channel i USA News

Watch on YouTube

বাংলাদেশ থেকে ফ্রান্সে খাদ্যপণ্য রপ্তানিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে সিকে গ্রুপ (CK Group)। ইউরোপীয় ইউনিয়নের (EU) কঠোর মান নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা বিধিমালা ও গুণগত মানদণ্ড বজায় রেখে ফ্রান্সের বাজারে বৈচিত্র্যময় বাংলাদেশি খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির পাশাপাশি ফ্রান্সের স্থানীয় খুচরা বাজারেও দেশীয় খাদ্যপণ্যের চাহিদা বাড়ায় রপ্তানি কার্যক্রমে এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।