Video

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণে হুতিরা, এডেন রক্ষায় পিছু হটল সৌদি জোট | Channel i USA News

Watch on YouTube

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথ লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ ও এর কৌশলগত উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তীব্র সামরিক চাপ ও চতুর্মুখী আক্রমণের মুখে অস্থায়ী রাজধানী এডেনের নিরাপত্তা রক্ষার কৌশলগত পদক্ষেপ হিসেবে ওই এলাকা ও ধুবাব বিমানবন্দর সংলগ্ন অঞ্চল থেকে পিছু হটেছে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের সরকারি বাহিনী। তায়েজ প্রদেশের পশ্চিমাঞ্চলে হুতিদের অগ্রযাত্রার ফলে এডেন শহরের প্রতিরক্ষা ব্যূহ সুসংহত করতেই এই সেনা প্রত্যাহার ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।