Video

নর্থ কোরিয়াকে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের | Channel i USA News

Watch on YouTube

উত্তর কোরিয়া কর্তৃক একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পরমাণু সক্ষমতা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের পারমাণবিক ও অস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছে যৌথ বিবৃতি দেওয়া ১৪টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ মিত্র দেশগুলো জাতিসংঘের নিরাপত্তাপরিষদের প্রস্তাব মেনে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণে উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণের জোর দাবি জানিয়েছে। বৈশ্বিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পিয়ংইয়ংকে পরমাণু উসকানি থেকে সরে এসে অবিলম্বে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানানো হয় এই আন্তর্জাতিক যৌথ বিবৃতিতে।